Main Menu

সিলেটে চলন্ত অটোরিকশায় হঠাৎ আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরে চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরের মদিনা মার্কেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুকেরবাজার এলাকা থেকে আম্বরখানা যাওয়ার পথে মদিনা মার্কেট এলাকার শাহজালালাল জামেয়া পাশে আসামাত্র যাত্রীবাহী অটোরিকশায় (সিলেট থ ১২-০০৪৩) আগুন লাগে। চলন্ত অবস্থায় হঠাৎ করে অটোরিকশার ইঞ্জিনের দু’টি লাইনের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়িতে আগুন দেখেই চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিটের মধ্যে আগুনে গাড়িটি ভস্মীভূত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সিলেটের টেলিফোন অপারেটর মামুন জানান, খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

 

Share





Related News

Comments are Closed