Main Menu

শাশুড়িকে বিয়ে করে ৯ বছর পর গ্রেপ্তার যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: ২০১০ সালে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে চলে এসেছিলেন নেত্রকোণার আয়াতুল ইসলাম (৩৫) নামের এক যুবক। সিলেটে এসে বিয়েও করেন তারা।

এনিয়ে শশুরের মামলায় ২০১৩ সালে দেড় বছরের কারাদণ্ড পেয়েছিলেন আয়াতুল। কিন্তু জামিন নিয়ে পালিয়ে যান রায় ঘোষণার আগেই। অবশেষে ৯ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

নেত্রকোণার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে রোববার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে এসে বসবাস করেছিলেন আয়াতুল। তিন মাসের মতো সংসার শেষে শাশুড়ি নাসরিনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় আয়াতুলের। আয়াতুল ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন। পরে কৃষ্ণপুর গ্রামে নতুন বউকে নিয়ে বসবাস শুরু করেন। প্রথম স্ত্রী মরিয়ম (নাসরিনের মেয়ে) বর্তমানে দেশের বাইরে থাকেন বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের মতি মিয়ার মেয়েকে বিয়ে করেন আয়াতুল। এক পর্যায়ে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে তার।

পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তারা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদি হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন ২০১১ সালে। পরে ২০১৩ সালে মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন বিচারক। এরপর থেকেই আমাতুল পলাতক ছিলেন।

তবে বছর দেড়েক আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন বলে জানান এলাকাবাসী।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন জানান, গোপন তথ্যে জানাতে পারি আয়াতুল ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করেন ও আটপাড়ার কৃষ্ণপুর গ্রামে নতুন বউকে নিয়ে সেখানে বসবাস করেন। রোববার রাত ৯টার দিকে এএসআই এমরুল রশিদসহ আটপাড়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি দেড় বছরের সাজায় ৯ বছর পালিয়ে ছিলেন।

তিনি আরো জানান, ২০১০ সালের দিকে আয়াতুল তাদের গ্রামে মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করেন। বিয়ের একবছর যেতে না যেতেই তার শাশুড়ি নাসরিনকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মতি মিয়া ২০১১ সালে দায়ের করা মামলায় ২০১৩ সালে আয়াতুলকে দেড় বছরের কারাদণ্ড ও একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা দেন আদালত।

এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আজ সোমবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed