সাম্যবাদী দলের নেতা কমরেড আফরোজ আলী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী আর নেই। রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৬.১৫ মিনিটে সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কমরেড আফরোজ আলী সাম্যবাদী দলের সিলেট জেলার ভারপাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন।
কমরেড আফরোজ আলীর সিলেটের প্রগতিশীল আন্দোলনের নিবেদিত একজন নেতা ছিলেন। তাঁর নিজ এলাকায় তৃণমুল পর্যায়ে তিনি ছিলেন একজন জনবান্ধব নেতা।
বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ধীরেন সিং জানান, কমরেড আফরোজ আলীর নামাজে জানাজা সোমবার (২৫ জুলাই) সিলেট জেলার তাজপুর-দয়ামীর এলাকার কাশিকাপন জামে মসজিদে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাঁর নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়।
ধীরেন সিং জানান, মৃত্যুকালে কমরেড আফরোজ আলীর বয়স হয়েছিল ৭৫ বছর বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে যান।
কমরেড আফরোজ আলীর মৃত্যুতে দিলীপ বড়ুয়ার শোক;
বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলীর মৃত্যুতে বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া গভীর শোক জানিয়েছেন।
রোববার (২৪ জুলাই) এক শোক বার্তায় তিনি কমরেড আফরোজ আলীর মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, কমরেড আফরোজ আলী সমাজ পরিবর্তনের লক্ষ্যে আজীবন ছুটে চলেছেন। তাঁর মৃত্যুতে দলের ও সিলেটবাসীর অনেক ক্ষতি হয়েছে।
সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের শোক;
সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার ভারপাপ্ত সম্পাদক কমরেড আফরোজ আলীর মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার (২৪ জুলাই) এক যুক্ত বিবৃতিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কমরেড আফরোজ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।
এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাম্যবাদী দল জেলা সম্পাদক ধীরেন সিং, ঐক্য ন্যাপ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরিফ মিয়া, গণফোরাম জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খান, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু, জাসদ মহানগর সাধাধণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধাধণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সাম্যবাদী আন্দোলন জেলা আহ্বায়ক সুশান্ত সিনহা সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা নেতা প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।
Related News
বিশ্বনাথে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝেRead More
সিলেটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় একমাত্র পলাতকRead More



Comments are Closed