এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এনায়েত হোসেন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ দি এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন মিনার আর নেই।
সোমবার (২৫ জুলাই) বাদ ফজর তিনি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার বড় ঈশবপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ সিলেট শহরে অসংখ্যা গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
আজ সোমবার বাদ আসর তাঁর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জীবদ্দশায় তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক নির্বাচিত সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ারের সহোদর।
এদিকে সৈয়দ এপতার হোসেন পিয়ার এক বিবৃতিতে তার বড় ভাই সৈয়দ এনায়েত হোসেন মিনারের রুহের মাগফিরাতের জন্য সমগ্র সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed