সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, ২ কর্মচারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ও শুক্রবার তাদের মৃত্যু হয়।
গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কুমারগাঁও এলাকার তেমুখী পয়েন্ট সংলগ্ন সফাত উল্লাহ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ৪ জন অগ্নিদগ্ধ হয়েছিলেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নুরুল হক ও সিলেটের কুমারগাঁও এলাকার সালেহ আহমদ। তারা দু’জন সফাত উল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
আহত দু’জন হলেন শাহ আলম (৩৮) ও হৃদয় আহমদ (২৩)। তারা কর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিউটে চিকিৎসাধীন বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিশ্চিত করেছেন জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
তিনি জানান, আমরা ঢাকার পুলিশ মাধ্যমে বৃহস্পতি ও শুক্রবার দুজন মারা যাওয়ার খবর নিশ্চিত হয়েছি। তবে থানায় এখনো কোন অভিযোগ আসেনি।
এর আগে ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সফাত উল্লাহ সিএনজি ফিলিং স্টেশনে সংরক্ষিত গ্যাস সিলিন্ডারে ত্রুটির কারণে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ধোয়া বের হতে থাকে।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে সফাত উল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হেলাল আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এই সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন (সন্ধ্যাকালীন) বন্ধ ছিলো। ওই সময়ে একজন কর্মচারী সংরক্ষিত সিলিন্ডার রুমে ঢুকে মোবাইল ফোন চার্জে লাগায়। তখন বৈদ্যুতিক সুইচ বোর্ডে স্পার্ক করে এবং পাশেই একটি সিলিন্ডার লিকেজ থাকায় সেটি বিস্ফোরিত হয়ে যায়।
দুজন কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অগ্নিদগ্ধ চারজনকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পুরো ব্যয়ভার আমি বহন করেছি এবং নিহত দুজনের পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed