Main Menu

পাকিস্তানে নৌকাডুবিতে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাদিকাবাদ জেলায় সিন্ধু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। খবর আল জাজিরার।

সোমবার (১৮ জুলাই) এই নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একদল মানুষ নৌকায় করে বিয়ে করতে যাচ্ছিল। অতিরিক্ত বোঝাই হওয়ায় ডুবে যায় নৌকাটি। যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু।

কর্মকর্তারা আরও জানান, নৌকা ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ডুবুরিরা এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ২০ জনই মৃত।

স্থানীয় সরকারের এক কর্মকর্তা আসলাম তাসলিম বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করেছি। তবে আমরা নিশ্চিত নই, নৌকায় কতজন যাত্রী ছিল। তবে আমরা কয়টি পরিবার ছিল তার ভিত্তিতে সংখ্যাটা শতাধিক বলে অনুমান করছি।’

Share





Related News

Comments are Closed