Main Menu

মৌলভীবাজার পৌরসভার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক : উন্নয়নকে গুরুত্ব দিয়ে ও কর আদায়কে অন্যতম খাত নির্ধারণ করে মৌলভীবজার পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৭ জুলাই) দুপুরে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র মো. ফজলুর রহমান সংবাদ সম্মেলনে ২৬০ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৫৮৭ টাকা ১৪ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

এবারের বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ১১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৪৬১ টাকা ৪৭ পয়সা। উন্নয়ন আয় ২৪৬ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৭৭৭ টাকা ৬৭ পয়সা ও মূলধন খাতে আয় এক কোটি ৬৮ লাখ ২২ হাজার ৩৪৮ টাকা।

ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ১০ কোটি ৯৯ লাখ ২১ হাজার ৩২৭ টাকা, উন্নয়ন ব্যয় ২৪৬ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৭৭৭ টাকা ৬৭ পয়সা ও মূলধনী ব্যয় ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৩২৭ টাকা। বাজেটে মোট উদ্বৃত্ত সমাপনী জের ধরা হয়েছে ৯৭ লাখ ৭৯ হাজার ১৫৫ টাকা ৪৭ পয়সা।

বাজেট অনুষ্ঠানে প্যানেল মেয়র-১ নাহিদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারি প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান, কাউন্সিলর মো ফয়সল আহমদ, আনিছুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলরবৃন্দ, উপসহকারি প্রকৌশলী আব্দুল মালিক, আমিনুল ইসলাম, হিসাব রক্ষক উজ্জ্বল চন্দ্র দেব, সহকারী হিসাব রক্ষক শর্মিলা দেব ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

গত অর্থবছরে (২০২১-২২) মৌলভীবাজার পৌরসভা ১৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৭ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করেছিল।

Share





Related News

Comments are Closed