সিলেট কিডনি হাসপাতাল পরিদর্শনে মার্কিন কিডনি বিশেষজ্ঞ দল
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কিডনি বিশেষজ্ঞ সিলেটের কৃতিসন্তান ডা. শ্যামল পালিতের নেতৃত্বে একটি কিডনি বিশেষজ্ঞ দল বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখা পরিচালিত সিলেট কিডনি হাসপাতাল পরিদর্শন করেছেন।
গত ১৬ জুলাই শনিবার দুপুরে দলটি নগরীর উপশহরস্থ হাসপাতালটি পরিদর্শন করে। এসময় কিডনি বিশেষজ্ঞ দলের সাথে ছিলেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।
কিডনি বিশেষজ্ঞ দলটি হাসপাতাল চত্বরে পৌঁছুলে তাঁদেরকে স্বাগত জানান ফাউন্ডেশনের ডিরেক্টরস্ (ফিন্যান্স) ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী।
কিডনি বিশেষজ্ঞ দল হাসপাতালে পৌঁছে এর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ডায়লাইসিস-এ থাকা রোগীদের সাথে কথা বলেন। তাঁরা রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নেন। এ সময় কিডনি বিশেষজ্ঞ দলকে সহযোগিতা করেন হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
পরে কিডনি বিশেষজ্ঞ দলটি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ে মিলিত হন। এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের সিলেট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. শুভার্থী কর, শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মজিদ, কো-অর্ডিনেটর ফরিদা নাসরীন, ডা. ফাতিহা তাসনিম, মোঃ মুহিবুর রহমান রাসেল, মায়েজ রাজা চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed