হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত মানিক মিয়া বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়া উত্তর হাটি গ্রামের উমেদ উল্লার ছেলে।
বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ২টার দিকে সড়কের শুঁটকি ব্রিজের নিকটবর্তী অলিয়ারভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানিক মিয়া মোটরসাইকেল যোগে হাওরে মাছ শিকার করতে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপের ভ্যানের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি এমরান হোসেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed