কমলগঞ্জে ৩০৮০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩ হাজার ৮০টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে চাল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও ছাত্রনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed