Main Menu

মানব কল্যাণ যুব ফোরাম সিলেট’র ত্রান বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: তৃতীয় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সনাতন ধর্মীয় এলাকায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানব কল্যাণ যুব ফোরাম সিলেট। ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করেছে ত্রাণ।

জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নৌকা যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে তারা। এসময় সেনাবাহিনী ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করে।

মানবিক সংগঠনের সভাপতি আসাদ আহমদ স্বপন বলেন, পর্যায়ক্রমে আমাদের আরো কিছু এলাকায় সাধ্যমত ত্রাণ সহযোগিতা পাঠানোর পরিকল্পনা রয়েছে। আরো কিছু আর্থিক সহযোগিতা পেলে আমাদের কাজ করতে সুবিধা হবে।

দিন শেষে এটা ভেবেই ভালো লাগছে যে, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌছাতে পেরেছি। কিছুটা হলেও মানুষকে সাহায্য করতে পেরেছি।

দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন কাওসার বলেন, জগন্নাথপুর উপজেলায় হাজার হাজার মানুষ পানিবন্দি। তিনি জানান, গত কিছুদিন আগে পরিস্থিতি ভয়াবহ ছিল। এখন পানি কিছুটা কমেছে। এখন প্রধান সমস্যা ত্রাণ। “মানব কল্যাণ যুব ফোরাম সিলেট” যে ত্রাণ বিতরণ করেছে তাতে অনেক মানুষ উপকৃত হয়েছে। আমরা নৌকায় গাইড’সহ প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, দূর্যোগপুর্ন এলাকায় গিয়ে ত্রাণ পৌঁছানো হয়েছে।

ত্রান কার্যক্রমে উপস্থিত ছিলেন, মানব কল্যাণ যুব ফোরাম সিলেট এর উপদেষ্টা সাদিক আহমদ, সভাপতি আসাদ আহমদ স্বপন, সহ-সভাপতি সাদ উদ্দিন জাবেদ, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তামিম, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত শামীন, রেজওয়ান আহমদ (প্রবাসী), স্থানীয় সামাজসেবী আব্দুল মুনিম প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed