চীনের কোটি কোটি মানুষ লকডাউনে
আন্তজৃাতিক ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৬ জুলাই) চীনের কোটি কোটি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। দেশটির বৃহৎ পর্যটন নগরী জিয়ানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। খবর এএফপির
স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বুধবার (৬ জুলাই) নতুন করে ৩০০ লোক সংক্রমিত হয়েছে। জিয়ান ও সাংহাই শহরে গুচ্ছ সংক্রমণ দেখা দিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে বছরের প্রথম দিকে যে ধরনের লকডাউন ছিল, আবারো সে ধরনের কঠোর অবস্থায় ফিরে যেতে পারে।
এদিকে সাংহাইয়ের অর্ধেক এলাকা জুড়ে কর্মকর্তারা করোনাভাইরাস সনাক্তে গণ-স্বাস্থ্যপরীক্ষা শুরু করেছেন। কারণ সপ্তাহান্তে শহরটিতে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে।
ঐতিহাসিক জিয়ান শহরে গত বছর মাসব্যাপী লকডাউন ছিল। শহরটিতে নতুন করে ২৯ জন সংক্রমিত হওয়ায় অস্থায়ী কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে পাব, ইন্টারনেট ক্যাফে ও কারাওকে বারসহ গণবিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। নগর সরকার এক নোটিশে এ ঘোষণা দেয়।
এদিকে করোনার নতুন সংক্রমণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোভিড জিরো নীতিকে আবারো চ্যালেঞ্জের মুখে ফেলল।
গত সপ্তাহ থেকে আনহুই প্রদেশে সহস্রাধিক লোকের সংক্রমণের খবর পাওয়া গেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed