Main Menu

বানিয়াচংয়ে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইক চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের চাপায় পায়েল মিয়া (২০) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) সকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পায়েল মিয়া আজমিরিগঞ্জ পৌরসভার নগর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) এমরান হোসাইন।

তিনি জানান, পায়েল মিয়া আজমিরিগঞ্জ বাজার থেকে মাছ নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বানিয়াচং উপজেলার রত্না এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের সাথে তার ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে পায়েল মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা পায়েল মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন জানিয়ে তিনি বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed