ড্রাইভিং লাইসেন্স ছাড়া রেজিস্ট্রেশন পাবে না মোটরসাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস।
তিনি বলেন, ‘মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৪ জুনের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ এই নির্দেশনা দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটির নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।’
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed