বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় সিলেট সদর উপজেলার দলদলি চা বাগানে বন্যায় যাদের ঘর ভেঙ্গে অসহায় হয়ে পড়েছেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আজমিরি হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, সদর উপজেলা পিআইহো হিরন মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের দেওয়া টাকা আজ আমরা সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেছি। ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আমি উপজেলা নির্বাহি অফিসার, চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন সংস্থা দিয়ে যাচাই-বাছাই করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed