দেশে ছয় মাসে ধর্ষণের শিকার ৪৭৬ নারী
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৪৭৬ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৪ নারীকে। এছাড়া বিভিন্ন ধরণের নির্যাতন ও হত্যার শিকার হয়েছে ৮০৭ জন শিশু।
মঙ্গলবার (৫ জুলাই) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধ-বার্ষিক মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির পরিসংখ্যানগত এই পর্যালোচনা প্রতিবেদন ১০টি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ এবং আসকের নিজস্ব সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
গত ছয় মাসে (চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস) নারীর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে পরিলক্ষিত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়কালে লাঞ্ছিত এবং হামলার শিকার হয়েছেন ৮২ জন নারী। যাদের মধ্যে যৌন হয়রানির কারণে ৫ জন নারী আত্মহত্যা করেছেন। অন্যদিকে, যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটে কর্তৃক ৩ জন পুরুষ হত্যাকান্ডের শিকার হয়েছেন। এ সময় পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ২২৮ নারী। এর মধ্যে ১৪০ নারীকে হত্যা করা হয়েছে। যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়েছেন মোট ৯৮ জন নারী। যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে ৪৯ জনকে এবং যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৬ জন নারী।
চলতি বছরের ২ এপ্রিল রাজধানীর তেজগাঁও কলেজের এক নারী প্রভাষককে ‘টিপ পরার কারণে’ লাঞ্ছিত করেন একজন পুলিশ সদস্য। ২ মে নরসিংদী রেল স্টেশনে ‘পোশাকের কারণে’ একজন তরুণীকে হেনস্তা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আসকের তথ্যমতে, এ সময় মোট ১২ জন গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন মোট ৮ নারী, যাদের মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন। গত ছয় মাসে মোট ৮০৭ শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। এদের মধ্যে আত্মহত্যা করেছে ২৬ শিশু। বিভিন্ন সময়ে মোট ৫৬ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, রহস্যজনক মৃত্যু হয়েছে ১৩ শিশুর এবং বলাৎকারে ব্যর্থ হয়ে একজন শিশুকে হত্যা করা হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তথ্য বিশ্নেষণে দেখা যায়, নিহত ২৪৮ শিশুর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে। ঢাকায় এই সংখ্যা ৩৪।
প্রতিবেদন অনুসারে, গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন পুলিশ কর্তৃক এবং ৪ জন র্যাব কর্তৃক নিহত বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সময়কালে কারা হেফাজতে মারা গেছেন ৩৮ জন। গত ছয়মাসে গণপিটুনির ঘটনায় নিহত হন ২০ জন।
বিগত ছয় মাসে বিভিন্ন পর্যায়ের স্থানীয় নির্বাচনসহ রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে মোট ২৫১টি। এতে নিহত হয়েছেন ৪৪ জন ও আহত হয়েছেন প্রায় ২ হাজার ৮৮৭ জন। এ সময়ের মধ্যে হিন্দু স¤প্রদায়ের ৪টি প্রতিমা ভাঙচুর, মন্দির ও পূজামÐপে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আসক বলছে, গত ছয় মাসে ১১১ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন।
আরও বলা হয়েছে, গত ছয় মাসে সীমান্তে বিএসএফ-এর নির্যাতন ও গুলিতে নিহত হয়েছেন ৫ বাংলাদেশি নাগরিক। এছাড়া আহত হয়েছেন ৪ জন ও অপহরণের শিকার হয়েছেন ৬ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed