গোলাপগঞ্জে ২৫০টি পরিবারে ঈদ উপহার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে কদমরসুল যুব সংঘের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) আমুড়া ইউনিয়নে কদমরসুল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সহসভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুমন আহমদ রনির সঞ্চলনায় আমনিয়া কদম রসুল হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ নুরুল ইসলামের দোয়ার মাধ্যমে ২৫০টি পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ শুরু করা হয়। পরবর্তীতে শীলঘাট, ধারাবহর, রনকেলী, আমুড়া বাজারেও বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ৫ নং ওয়ার্ডের সদস্য কাওসার আহমদ,কদম রসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল আম্বিয়া, সমাজসেবক রাহি আহমদ, সাকন আহমদ, সুহিল আহমদ।
এছাড়াও আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি হেলাল উদ্দিন, আবুল মিয়া, কদমরসুল বাজার জামে মসজিদের মুতওয়াল্লী রুবেল আহমদ, সাবেক মুতওয়াল্লী সাহাব উদ্দিন, মাও: শামসুদ্দিন রেসাদ আলী, আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার চুনু মিয়া, হাফিজ আহমদ রাফি, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য শফিকুর রহমান রিপন,মােঃ জাবের আহমদ, মীর রাসেল আহমদ, সৈয়দ লিমন আহমদ, শাকিল আহমদ,সাইফুল ইসলাম, সাহিদ আহমদ,ইসলাম উদ্দিন, নাহিদ আহমদ, শাহীন মাহমুদ, জুবের আহমদ, মুফিজুর রহমান রাজিব, রিফুল আহমদ, সৈয়দ আফজল হােসেন, শাকিব আহমদ, আলী হােসেন, মোহাইমিনুল ইসলাম মুহিন, রুহীন আহমদ, জাকির আহমদ, হাফিজ নজরুল ইসলাম রাজন, নজরুল ইসলাম, আব্দুস সহীদ, হাসান আহমদ, তাইফুল ইসলাম, পাভেল আহমদ, জামাল আহমদ, মাহিদ হােসেন, রাহাদ আহমদ, রাজু আহমদ, জাহিদ হাসান, সুফিয়ান আহমদ, তাসলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed