শাবিতে ঈদুল আযহার ছুটি শুরু ৬ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হচ্ছে বুধবার (৬ জুলাই)। ছুটি চলবে শনিবার (১৬ জুলাই) পর্যন্ত।
সোমবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, আগামী বুধবার (৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত। তবে পরের দুইদিন (শুক্রবার ও শনিবার) সাধারণ ছুটি হওয়ায় রোববার (১৭ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ও একাডেমিক কার্যক্রম যথারীতিতে শুরু হবে।
এদিকে সিলেটের বন্যার পরিস্থিতি বিবেচনা করে গত রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করে প্রশাসন। এতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদুল আযহার ছুটি শেষে অনুষ্ঠিত হবে প্রশাসন থেকে জানানো হয়।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed