ঈদের আগে পরে ৭ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিবএবিএম আমিন উল্লাহ নুরী। এ ছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান।
রোববার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়া হয়।
বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব জানানা, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে।
অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন সচিব।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed