Main Menu

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁওয়ে পুকুরে ঘাট বাঁধা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত নাজিবুল (৪০) উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার তকলিবুদ্দিনের ছেলে।

জানা যায়, রোববার (৩ জুলাই) সকাল ১১ টায় পুকুরে ঘাট বাঁধা নিয়ে এলাকার আপন চাচাতো ভাই নাজিমুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই পরিবারের পুরুষরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এটি পড়ে সংর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্রে এলোপাতাড়ি আঘাতে নাজিবুল নামে এই যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ সুরতহালের পর আইনি পদক্ষেপ নেয়া হবে।

Share





Related News

Comments are Closed