নারায়ণগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামের মৃত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার স্কুলপড়ুয়া ছেলে তালহা (৮)। আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। তারা দুজন আউয়ালের বাড়িতেই থাকতেন।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
Related News
মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষিRead More
গাজীপুরে খোলা ড্রেনে পড়ে নারীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে একটি খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (২৬) নামেRead More



Comments are Closed