সিলেটে বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে জাতিসংঘের জয়েন্ট মিশন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ ও সিলেটে আকস্মিক বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত নারী স্বাস্থ্যের সুরক্ষা ও শিশু শিক্ষা, খাদ্য নিরাপত্তা, কৃষিখাতে সহায়তা, গৃহনির্মাণ এবং ওয়াশ বা স্যানিটেশন ব্যবস্থা নিয়ে কাজ করবে ইউএন যৌথ মিশন। ইতিমধ্যে বন্যাদূর্তদের মধ্যে যুক্তরাজ্য সরকারের সহায়তায় ৭ কোটি ৪০ লাখ টাকার প্রাথমিক সহায়তা দেওয়া হচেছ। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বন্যাদুর্গতদের কল্যাণে ৫৮ মিলিয়ন ডলার সংগ্রহ করে ৬ মাস মেয়াদে কাজ করার চেষ্টা চলছে।
সুনামগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর এর প্রতিক্রিয়া জানাতে শনিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট শহরতলীতে অবস্থিত একটি পাঁচ তারকামানের হোটেল গ্রান্ড সিলেট এর কনফারেন্স হলে এক প্রেসব্রিফিংয়ে জাতিসংঘের যৌথ মিশনের সদস্য ও বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস, জাতিসংঘের জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুস, বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি মি. শেলডন ইয়েট, বৃটিশ হাইকমিশনের ডেভেলপম্যান্ট ডাইরেক্টর এফসিডিও মাট ক্যানেল, ইউরোপীয় কমিশন বাংলাদেশের প্রতিনিধি ইসাবেলা ডা’ডট এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান বক্তব্য দেন।
এর আগে প্রতিনিধি দলটি শনিবার (০২ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের সাথে কথা বলেন। পরে বিভিন্ন হাইজিং সামগ্রী বিতরণ করেন। বিকেলে তারা সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস ও ইপিআই ভবন পরিদর্শন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস।
রোববার (০৩ জুলাই) জাতিসংঘের যৌথ মিশনের প্রতিনিধি দল সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে ।
ব্রিফিংয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস বলেন, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার যেসব এলাকাটি আমরা পরিদর্শন করেছি সেখানে এখনো শুধু পানি আর পানি। এই আকস্মিক বন্যায় সিলেট বিভাগের চার জেলাসহ দেশের মোট ৯টি জেলার ৭ দশমিক ২ মিলিয়ন (প্রায় ৭২ লাখ) মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
৯টি জেলার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, ময়মনসিংহ, শেরপুর। তারমধ্যে সিলেটে বেশি পানি হলেও বন্যা মোকাবেলায় মানুষের তুলনামূলক সক্ষমতা ছিলো। তবে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার অবস্থা সবচাইতে বেশী ভয়াবহ।
জিন লুইস আরও বলেন, বন্যায় ১ হাজার ৬০৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ লাখ লোক বসবাস করছে, যারা গৃহহীন হয়েছেন। আশ্রয় কেন্দ্রে নারী ও মেয়েরা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে স্যানিটেশন ব্যবস্থা নাজুক। এছাড়া বন্যাদুর্গত এলাকায় সন্তান সম্ভাবা প্রায় ৬০ হাজার নারী রয়েছেন তাদের পর্যবেক্ষণে।
এবারের আকস্মিক বন্যাকে সবচেয়ে ভয়াবহ মন্তব্য করে জাতিসংঘের যৌথ মিশনের প্রতিনিধিরা প্রেসব্রিফিংয়ে বলেন, চলতি বছরের মে মাসের আকস্মিক বন্যার ক্ষয়-ক্ষতি এ বিভাগের মানুষ যখন কাটিয়ে উঠার চেষ্টা করছেন, তখন ফের এই বন্যা আঘাত করলো।
আগামীতে আরো বন্যা হতে পারে জানিয়ে তারা বলেন, সাম্প্রতিক বন্যায় অনেকের ভেঙে গেছে, বাস্তুচ্যুত হয়েছে। অবকাঠামোগত ও সম্পদের ক্ষতি হয়েছে। এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় (ডিডিএম) ও কেয়ারের নেতৃত্বে নিডস অ্যাসেসম্যান্ট ওয়ার্কিং গ্রুপ (নেএডাব্লিউজি) কাজ শুরু করেছে।
তারা সমন্বিত অ্যাসেসম্যান্টের মাধ্যমে প্রকৃত ক্ষয়-ক্ষতি নিরূপণের পাশাপাশি এ বিষয়ে করণীয় নির্ধারণে তাৎক্ষনিক ও মধ্যমেয়াদী প্রয়োজনীয়তা চিহ্নিত করে জাতিসংঘের নেতৃত্বে আমরা ৫৮ মিলিয়ন ডলারের সহায়তা সংগ্রহ করে ক্ষতি গ্রস্তদের জন্য কাজ করা হবে।
এসময় ইউএন রেসিডেন্ট কো অর্ডিনেটর জিন লুইস বলেন, তারা সমন্বিত অ্যাসেসম্যান্টের মাধ্যমে প্রকৃত ক্ষয়-ক্ষতি নিরুপণের পাশাপাশি এ বিষয়ে করণীয় নির্ধারণে তাৎক্ষনিক ও মধ্যমেয়াদী প্রয়োজনীয়তা চিহ্নিত করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্রিসিন ব্লকাস (Kristine Blokus), ইউনিসেফের শেলডন ইয়েট (Sheldon Yett), বৃটিশ হাইকমিশনের ডেভেলপম্যান্ট ডাইরেক্টর মাট ক্যানেল (Matt Cannell), ইউরোপিয়ান কমিশনের ইসাবেলা ডি হাডট (Isabella D’Haudt) এবং স্টার্ট ফান্ডের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান বক্তৃতা করেন।
Related News
পাহাড়ি ঢলে বিপর্যস্ত জাফলংয়ের পর্যটন ব্যবসায়ীরা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে মারাত্মক বিপর্যয়েরRead More
কোম্পানীগঞ্জে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ আহমেদ নামের একRead More



Comments are Closed