Main Menu

হজ করতে সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৩৬৭ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য আজ রোববার (৩ জুলাই) সকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৩৬৭ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯ হাজার ৫৬৫ জন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

মোট ১৬৭টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০টি। এর আগে গত ৫ জুন শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট।

এদিকে চলতি মৌসুমে সৌদিতে গিয়ে এ পর্যন্ত ১১ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৪ জন। বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed