সিলেট সীমান্তে ২৪ ভারতীয় গরু আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ২৪টি ভারতীয় গরু আটক করেছেন বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির সদস্যরা। উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বিছনাকান্দি সীমান্তের ভিতরগুল গ্রামে অভিযান চালিয়ে এসব গরু ও একটি নৌকা আটক করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক ছুবেদার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে বিছনাকান্দি সীমান্তের ১২৬২ নং পিলারসংলগ্ন এলাকা ভিতরগুল গ্রাম থেকে নৌকাসহ গরুগুলো আটক করা হয়েছে। গরুগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়।
বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে গরুগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed