বন্যায় সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে বন্যায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৫ জনে।
শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যাবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) মোট ৯২ জন মৃত্যুর কথা জানায় অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মোট মারা যাওয়াদের মধ্যে সিলেট বিভাগেই রয়েছেন ৫৬ জন এবং ৩৩ জন ময়মনসিংহ বিভাগের। গত ১৭ মে থেকে মারা যাওয়া ব্যক্তিদের এই পরিসংখ্যান জানাচ্ছে অধিদপ্তর।
বিবৃতিতে বলা হয়, বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৪ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৫ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ১১ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৪ জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed