হবিগঞ্জে মাথাবিহীন মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৌর এলাকায় মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে পৌর এলাকার মাছুলিয়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর (৪৫) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে মাছুলিয়া খোয়াই নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে।
এদিকে গতকাল শুক্রবার থেকে নিখোঁজ কদর আলীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বলে নিশ্চিত করেন।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথা উদ্ধারে অভিযান চলছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed