মণিপুরে ভূমিধসে নিহত ৮১, ধ্বংসস্তূপে আটকা ৫৫ জন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে ৮১ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আটকা রয়েছেন আরও ৫৫ জন। এ খবর নিশ্চিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এটিকে রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে বাজে ঘটনা’ বলে অভিহিত করেন উদ্ধারকাজ সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যাওয়া মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
নিহত ৮১ জনের মধ্যে ১৮ জন সেনা সদস্য রয়েছেন। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে বলে জানান উদ্ধারকর্মীরা।
উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের লাশ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন স্থানীয় ২৯ জন বাসিন্দাও। তাদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।
টানা বর্ষণে গত ৩০ জুন বৃহস্পতিবার টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধস নামে। সেখানেই আর্মির ক্যাম্প ছিল।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed