গোলাপগঞ্জে বৃদ্ধা আওয়ারুন হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামে বৃদ্ধা আওয়ারুন বেগম হত্যা ঘটনার মূল আসামী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান।
তিনি জানান, আওয়ারুন বেগম হত্যার পর সুমন গাঁ ঢাকা দেয়। এক পর্যায়ে সুমন সিলেট ছেড়ে চট্টগ্রামে গিয়ে আশ্রয় নিতে চায়। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের উপর এখলাছপুর গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে ইটের আঘাতে আওয়ারুন বেগম (৬৫) নিহত হন।
স্থানীয়রা জানান, সোমবার নিহতের ছেলে সিএনজি অটোরিকশা চালক বলাই মিয়া অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় পানি ছিটকে সুমনের গায়ে পড়ে। এরই জের ধরে বলাই মিয়াকে থাপ্পড় মারেন সুমন।
মঙ্গলবার বাড়ির পার্শ্ববর্তী কালভার্টে সুমনকে পেয়ে থাপ্পড় মারার জন্য উচিত শিক্ষা দিতে চান বলাই মিয়া। এসময় আওয়ারুন বেগম ঘটনাস্থলে এসে ঝগড়া থামাতে চেষ্টা করেন এবং ছেলেকে সরিয়ে নেন। এক পর্যায়ে সুমন ক্ষুব্ধ হয়ে ইট নিয়ে বলাই মিয়াকে আঘাত করতে গেলে ইট এসে পড়ে আওয়ারুন বেগমের বুকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed