সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
৩০ জুন বৃস্পতিবার ক্যাম্পাসের প্রধান সড়কে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকার আশুলিয়ায় স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি।
এসময় সংগঠনের নেতারা দাবি করেন- সারাদেশে শিক্ষকদের শারীরিকসহ বিভিন্নভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় করা হচ্ছে।
এদিকে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার জন্য মানববন্ধন থেকে প্রতিবাদ জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed