নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় ৩ পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরার নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ পথচারী।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার মোহর আলীর ছেলে ফারুক (৫০) এবং নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মাছাকিন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশ কিছু দোকান, ইজিবাইককে চাপা দেয়। এতে বাজারে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরেক পথচারী মারা যায়। এ সময় আহত হয় অন্তত পাঁচ পথচারী।
ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন একজনসহ তিনজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলে তাদের স্থানীয়রা পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed