Main Menu

সিলেট চেম্বারের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলমান স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের কল্যাণে কাজ করছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এ ধারাবাহিকতায় ২৮ জুন মঙ্গলবার বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর সংলগ্ন এলাকায় এফবিসিসিআই থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বন্যাদূর্গতদের মধ্যে বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী নিয়ে যাত্রার প্রাক্কালে সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ বলেন, সিলেটের বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়েছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন বন্যাকবলিত স্থানে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করবো। এছাড়াও সিলেট চেম্বারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পও অব্যাহত থাকবে। তিনি সিলেটের বন্যাদূর্গতদের সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তশালী ও ব্যবসায়ী সংগঠনগুলোকে আহবান জানান।

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর সংলগ্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের মোঃ আবেদ আলী, মোঃ জরিম আহমদ, মোঃ শাহ আলম, মোঃ জুয়েল আহমদ, মোঃ সোহেল আহমদ, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ পারভেজ আহমদ, মোঃ সুলতান আহমদ, শেওলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমির আলী, সেক্রেটারী মোঃ নিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।সংবাদ বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed