স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন নিবন্ধনকৃত সিটি কর্পোরশনের স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহের উদ্যোগে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের লামা গ্রামে বানভাসী ২ শতাধিক পরিবারের মধ্যে চাল, আলু, পেঁয়াজ, রসুন, তৈল, লবণ, ডাল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উপরিচালক শাহিনা আক্তার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি আছিয়া শিকদার, অধ্যাপক সামিয়া চৌধুরী, সামসুন্নাহার প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed