মাধবপুরে পিকআপের ধাক্কায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহি হুমায়ুন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইলেটি।
নিহত হুমায়ুন মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের তাউস মিয়ার ছেলে।
রোববার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের সাহেববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, হুমায়ুন মিয়া নামে ওই যুবক রতনপুর এলাকার বিএইচএল সিরামিক কোম্পানির এসিসট্যান্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল। বিকেলে সে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
Related News
বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী একRead More
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed