ওসমানীনগর উপজেলা নির্বাচন স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যার কারনে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে রোববার (২৬ জুন) নির্বাচন কমিশন সরকারের বিভিন্ন দফতরকে এক নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব আতিয়ার রহমান।
নির্দেশনায় উল্লেখ করা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারিসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল উপজেলা র্নিাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed