পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু বিভাগ।
রোববার (২৬ জুন) রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।
বিবরণীতে বলা হয়, ২৭ জুন সোমবার সকাল ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
২৫ জুন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। আজ (রোববার) সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
সকালে যান চলাচল শুরুর পর দিনভর সেতুতে মোটরসাইকেলের আধিক্য দেখা যায়। যাত্রীদের বেশিরভাগই ছিলেন দর্শনার্থী। অনেকে দলবেঁধে মোটরসাইকেলে বন্ধুবান্ধব নিয়ে সেতুতে ভিড় করেন।
মোটরসাইকেল থেকে সেতুতে নেমে অনেককে ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে দেখা যায়। যদিও সেতুতে থেমে ছবি তোলায় রয়েছে নিষেধাজ্ঞা।
উৎসুক মোটরসাইকেলচালকদের ভিড়ে রোববার সারাদিনই সেতুর দুই প্রান্তেই বেশ চাপ সৃষ্টি হয়।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed