Main Menu

হবিগঞ্জে সিভিল সার্জন অফিসের উদ্যোগে শুকনো খাবার বিতরন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচেও বন্যা আশ্রয় কেন্দ্রে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের উদ্যোগে গঠিত মোবাইল মেডিকেল টিম আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরন করেছে।

২৬ জুন রোববার দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক এর নেতৃত্বে মেডিকেল টিম অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরন করেন।

এ সময় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক,ডাঃ মোঃ আমিনুল হক সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজমিরিগঞ্জ ,ডাঃ ইকবাল হোসেন, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed