Main Menu

বাহুবল প্রেসক্লাবের কমিটি পুনঃ গঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল প্রেসক্লাবের কমিটি পুনঃগঠিত হয়েছে। এতে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২৪ জুন) বিকেল ৫টায় প্রেসক্লাবের কার্যালয়ে সোহেল আহমেদ কুটির সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে সোহেল আহমেদ কুটি সভাপতি (সম্পাদক সাপ্তাহিক সংবাদ), সহসভাপতি আজিজুল হক সানু (দৈনিক ভোরের ডাক), সাধারণ সম্পাদক কামরুল উদ্দিন ইমন (সম্পাদক ও প্রকাশক আমার সিলেট নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (সারা বাংলা টুয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক কমল দাশ (সাপ্তাহিক সংবাদ)।

নির্বাহী সদস্য হলেন, সৈয়দ আব্দুল মন্নান (ইত্তেফাক), আব্দুল আওয়াল তহবিলদার সবুজ (আমাদের সময়), জাবেদ আলী (সমকাল), মামুন চৌধুরী (জনকণ্ঠ), একেএম মুছাব্বির চৌধুরী (যুগভেরী), নাজমুল ইসলাম হৃদয় (মানব কন্ঠ), নিখিল সাহা (গৌড়বাণী)।

Share





Related News

Comments are Closed