পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আহনাব নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুরে জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের তেপুখুরীরা ভক্তের গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আহনাব ওই গ্রামের আওলাদ হোসেন এর ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, দুপুরে নিজ বাড়িতেই খেলা করছিল শিশু আহনাব, খেলতে খেলতে সে বাড়ির লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed