বানভাসি মানুষের পাশে বিদিশা এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সিলেটে বানভাসি মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ জাতীয় পার্টি হবিগঞ্জ লাখাই রোডে রিচি বাম কান্দিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বুধবার (২২ জুন) ত্রান সামগ্রী বিতরণ শেষে দেশবাসীর উদ্দ্যেশে বিদিশা এরশাদ বলেন, দেশের এ আপদকালীন সময়ে বানভাসি মানুষের পাশে দাড়ানোর জন্য আমি একটি শক্তিশালী টিম গঠন করে দিয়েছি। অসহায় বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য জাপা নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এটি চলমান প্রক্রিয়া, সারা দেশের যে সব জায়গায় প্লাবিত হয়েছে ক্রমান্বয়ে ত্রান কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে। এ দেশ আমার আপনার-এই কথাটি মাথায় রেখে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিত্তবান মানুষদেরও পাশে দাড়ানোর জন্য উদাত্ত আহব্বান জানান।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ মহোদয়ের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর অবঃ সিকদার আনিসুর রহমান, কর্নেল অবঃ হাবিবুল হাসান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ শিবলী মোহাম্মদ সাদিক, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, মোঃ গোলাম মুস্তফা পাটোয়ারি, এড.সালেহ চৌধুরী (সিলেট মহানগর সভাপতি), এড. কবীর আহমেদ (সিলেট জেলা সভাপতি), শাহাদাত হোসেন কক্সবাজার ও সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ সভাপতি লিয়াকত আলী খান, হবিগঞ্জ এর আহ্বায়ক জামাল মিয়া, সদস্য সচিব আব্দুল আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed