Main Menu

অবৈধ ভাবে গ্যাস লাইন নিয়ে তোপের মুখে কনিকা কোম্পানি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের পাশে গড়ে উঠা কনিকা কোম্পানিতে অবৈধভাবে গ্যাস লাইন স্হাপন কার্যক্রম তোপের মুখে পড়েছে।

এলাকার কৃষি জমির ফসল, রাস্তাঘাট, দোকান পাঠ নষ্ট করে অবৈধভাবে জোর পূর্বক লাইন স্হাপনের কারণে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

১৮ জুন বিকেলে পাইপ লাইন স্হাপনের সময় ডুবাঐ বাজারে ব্যবসায়ীদের দোকান পাঠ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করলে লাইনের কাজে নিয়োজিত শ্রমিকদের উপর ব্যবসায়ীরা চড়াও হয়। এ সময় হট্টগোল সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্হানীয় মুরুব্বি এখলাছ মিয়া আখজ্ঞী ও সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ তালুকদার এর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ মুরুব্বিদের পরামর্শে সাময়িক ভাবে লাইন স্হাপন বন্ধ থাকার নির্দেশ দেন। ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কনিকা কোম্পানি অবৈধভাবে জোর পূর্বক লাইন স্হাপন করতে গিয়ে এলাকাবাসীর বাঁধার সমূখীন হচ্ছে। তারা কারো কথা মানছেন না। যা দুঃখ জনক।

Share





Related News

Comments are Closed