Main Menu

ক্যাম্পাসে বন্যার পানি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাম্পাসে পানি উঠে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা।

শনিবার (১৮ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে বন্যার কারণে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম জানান, ভারী বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তলিয়ে গেছে। এমন অবস্থায় ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, শনিবার সকালের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি দেখা দেয়। ক্যাম্পাসের আশপাশের সড়কেও একইভাবে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed