মানবতার হাত প্রসারিত করার এখনই সময়
শাহ মনসুর আলী নোমান: বন্যায় মহাদুর্যোগের কবলে সিলেট। অবর্ণনীয় জনদুর্ভোগে ও ভোগান্তি। একটু আশ্রয়ের জন্য উদ্বাস্তুর মতো ঘুরছেন সিলেটের বন্যাদুর্গত লোকজন। রাস্তাঘাট, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, উপাসনালয় পানিতে নিমজ্জিত। জলবন্দি লক্ষ লক্ষ মানুষ। বাসাবাড়িতে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। বিশুদ্ধ পানি, খাবার, নিত্য প্রয়োজনীয় সামগ্রী’র তীব্র সংকট। মানুষের অবর্ণনীয় দুর্ভোগ।
সিলেট নগরবাসীসহ সারা জেলার লোকজন মহাদুর্ভোগের মধ্যে আছেন। সিলেট শহরের সাথে উপজেলা সদরসমূহের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যায় মানুষের করুণ আর্তনাদ চোখে না দেখলে বিশ্বাস হবার মত নয়। চৌকিদেখি- এয়ারপোর্ট সড়কে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন একটু আশ্রয়ের আশায় নগরীতে আসা শুরু করলেও যানবাহনের স্বল্পতা, অবিরাম বৃষ্টি, বজ্রপাত এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় পায়ে হেঁটে শহরে আসা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়ক, কদমতলী বাস স্ট্যান্ড, দক্ষিণ সুরমা, জিন্দাবাজার, উপশহর, তালতলা, যতরপুর, চৌকিদেখি বিভিন্ন এলাকার বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠে যাওয়ার ফলে মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছেন।
সিলেট নগরীর প্রতিটি পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করা হয়েছে। মানুষ আশঙ্কা ও ভয় ভীতির মধ্যে আছেন। এই অবস্থায় সিলেটের বন্যাদুর্গত লোকদের ভয়াবহ বিপর্যয়ের কবল থেকে রক্ষা করতে সরকারি-বেসরকারি সব মহলের মানবিক দৃষ্টি প্রসারিত করা প্রয়োজন।
Related News
জাপানের দরজা খোলা, চৌকাঠ উঁচু
হক মোঃ ইমদাদুল: বদলে যাওয়া জাপানে বিদেশিদের ভবিষ্যৎ কোথায়? জাপানের সঙ্গে দীর্ঘ প্রবাসজীবনের সম্পর্ক যাঁদের,Read More
স্ত্রীর আয় নয়, সংকট পুরুষের পুরোনো পরিচয়ে
হক মোঃ ইমদাদুল: একটি সংসারে স্ত্রী যখন স্বামীর চেয়ে বেশি আয় করতে শুরু করেন, তখনRead More



Comments are Closed