জালালপুরে পংকী খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের বিশিষ্ট মুরব্বি, সমাজসেবী পংকী খানের রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাদ মাগরিব জালালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী, যুব সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট মুরব্বি পংকী খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জালালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।
মিলাদ ও দোয়া মাহফিলে সর্বস্তরের মুসল্লিগন উপস্থিত হওয়ায় মরহুমের মেয়ের জামাই যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দীন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed