সিলেট বিদ্যুৎ বিভাগের জরুরী সর্তক বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: আকস্মিক বন্যার কারণে সিলেট নগরীর উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর এবং আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। তাই বিদ্যুৎ গ্রাহকগনের জান মালের নিরাপত্তার স্বার্থে জরুরী সতর্ক বার্তা দিয়েছে সিলেট বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আকস্মিক বন্যার কারণে উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর এবং আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় জান মালের নিরাপত্তার স্বার্থে পানিতে কোনো বৈদ্যুতিক তার, খুটি বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি পড়ে থাকলে অথবা গাছপালা বৈদ্যুতিক লাইনে পড়লে স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর দপ্তরে যোগাযোগ করুন। দ্রুত যোগাযোগ করতে ০১৬২৫০৩৮৭৮৪ এবং ০২৯৯৬৬৩৩১৭৩ নম্বরে ফোনে জানানোর বিনীত অনুরোধ করা হলো।
প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই এ ব্যাপারে সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এই বন্যার সময় সব ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed