বন্যার্তদের মধ্যে ওয়ান পাউন্ড হসপিটালের খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, মানুষের সেবায় যারা এগিয়ে এসে ওয়ান পাউন্ড জেনারেল হটপিটাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। বিশ্বনাথে এ হসপিটাল নির্মিত হলে উপজেলার অসুস্থ গরিব মানুষসহ সকলেই চিকিৎসাসেবা পাবে। সেই কাজটা যারা করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, হসপিটাল নির্মাণ কাজ দ্রুত শুরু করতে হবে। কাজ শুরু হলে মানুষ হসপিটাল নির্মাণে আরোও এগিয়ে আসবেন। ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন অপেক্ষায় হসপিটালের পক্ষ থেকে সেবা পাওয়ার।
তিনি ১৫ জুন বুধবার দি ওয়ান পাউন্ড জেনারেল হটপিটালের উদ্যোগে হসপিটালের বিশ্বনাথ উপজেলা সদরস্থ কার্যালয়ে বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হসপিটালের কক্ষ দাতা ব্যবসায়ী ও সমাজসেবী শেখ মো: মনির মিয়ার সভাপতিত্বে ও হসপিটালের চীপ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক আব্দুল মতিন, ব্যবসায়ী ও সমাজসেবী সিতাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাব (একাংশের) সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের।
স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের বিশ্বনাথ কো-অর্ডিনেটর সাংবাদিক তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শামসুল ইসলাম, শফিকুল ইসলাম সফিক, সংগঠক দবির মিয়া, সিজিল মিয়া, আফজাল মিয়া প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed