মহাকাশে রহস্যময় রেডিও সঙ্কেতে চিন্তিত বিজ্ঞানীরা
প্রযুক্তি ডেস্ক : এমনিতেই রহস্যে ঘেরা মহাকাশ। আবারও সেখানে রহস্যময় সঙ্কেত দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। আগের বারের মতো এবারও রহস্যের ধুম্রজালে পড়েছেন মহাকাশ বিশেষজ্ঞরা। এক নতুন রহস্যের সঙ্কেত পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ থেকে আসা রহস্যময় রেডিও সঙ্কেত নিয়েই শুরু হয়েছে চর্চা।
প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূরের অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে ওই রেডিও সঙ্কেতটির হদিস মিলেছে। এই রেডিও সঙ্কেতটির নাম রাখা হয়েছে এফআরবি ‘২০১৯০৫২০বি’। রহস্যময় সঙ্কেত নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য বিজ্ঞান জার্নাল ‘নেচার’-এ প্রকাশ করা হয়েছে।
এই নিয়ে দ্বিতীয় বার এই ধরনের রেডিও সঙ্কেত মিলল মহাকাশ থেকে। ২০০৭ সালে প্রথম বার এমনই একটি রেডিও সঙ্কেতের হদিস পান বিজ্ঞানীরা।
‘স্পেস ডট কম’-এর খবর অনুযায়ী, প্রথমবার রহস্যময় রেডিও সঙ্কেতের হদিস পাওয়ার কৃতিত্ব রয়েছে স্নাতক পড়ুয়া ডেভিড নারকেভিক ও তার সুপারভাইজার ডানকান লোরিমারের ঝুলিতে।
এই ধরনের রেডিও সঙ্কেত সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা পাননি বিজ্ঞানীরা। সে কারণে এ নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন তারা। ২০১৯ সালের মে মাসে চিনের গুইঝোতে ৫০০ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপের সাহায্যে রেডিও সঙ্কেতের হদিস পাওয়া গিয়েছিল।
২০২০ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৭৫টি রেডিও সঙ্কেত পাওয়া যায়। মহাজাগতিক বস্তু থেকে একাধিক বিস্ফোরণের জেরে এই ধরনের রেডিও সঙ্কেত পাওয়া যায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
এবারের এই রেডিও সঙ্কেতটি তীব্র সঙ্কেত। এর স্থায়িত্ব কয়েক মিলিসেকেন্ড। তবে এই সঙ্কেতগুলি বার বার ফিরে আসে। আর এতে করে চাঞ্চল্য বাড়ে বিজ্ঞানী মহলে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed