বন্ধ হচ্ছে শৈশবের স্মৃতি ইন্টারনেট এক্সপ্লোরার
প্রযুক্তি ডেস্ক: একটা সময় ছিল ইন্টারনেট বুঝতেই আমরা বুঝতাম ইন্টারনেট এক্সপ্লোরার। গত দুই দশক আগেও ইন্টারনেট মানেই ছিল ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার। কত মানুষের শৈশবের স্মৃতি এই ওয়েব ব্রাউজার। দীর্ঘ ২৭ বছর পর সেই ওয়েব ব্রাউজারটি আগামী ১৫ জুন থেকে সাধারণ ব্যবহারকারীরা আর ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মাইক্রোসফট।
২০২১ সালের অগাস্ট থেকেই ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ করে দেওয়ার কথা চলছিল। এ বার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মাইক্রোসফ্ট।
মাইক্রোসফ্টের ইন্টারনেট এক্সপ্লোরারের পথচলা শুরু হয়েছে ১৯৯৫ সাল থেকে। শুরুতে তেমন জনপ্রিয়তা না পেলেও ২০০৩ সালে বিশ্বব্যাপী প্রায় ৯৫ শতাংশ মানুষ এই ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে শুরু করেন। ‘উইন্ডোজ ৯৫’ অপারেটিং সিস্টেমের সঙ্গে বাড়তি সুবিধা হিসাবে বাজারে আনা হয়েছিল এই ওয়েব ব্রাউজারটি।
কিন্তু পরবর্তীতে মাইক্রোসফ্টের প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো অন্যান্য ব্রাউজার তৈরি করায় ‘ইন্টারনেট এক্সপ্লোরার’-এর জনপ্রিয়তা কমতে শুরু করে। একটা সময় এমন অবস্থা হয় যে, অন্য ব্রাউজার (ক্রোম-ফায়ারফক্স-মজিলা) নামানো ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের আর কোনো কাজ ছিল না।
‘সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার, তবে অন্য ব্রাউজার ডাউনলোড করার জন্য।’ এমন একটি কৌতুকও একসময় প্রায়ই দেখা যেত।
অবশেষে মাইক্রোসফ্ট সংস্থা ঘোষণা করল আগামী ১৫ জুন ২০২২ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার পুরোপুরি বন্ধ হতে চলেছে।
২০১৬ সাল থেকেই এই ব্রাউজার বন্ধ করার পরিকল্পনা শুরু করে মাইক্রোসফ্ট সংস্থা। সেই সময়ে এর পরিবর্তে বাজারে আসে এর নতুন ব্রাউজার ‘এজ’।
তখন থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দিয়ে নতুন ব্রাউজারটির ওপর বাড়তি মনোযোগ দিতে শুরু করেছিল আমেরিকার এই সংস্থাটি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির নতুন ব্রাউজার ‘এজ’ সে জায়গা নিয়ে নিয়েছে।
সূত্র: দ্য ভার্জ
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed