বাহুবলে ত্রিপুরা পল্লীতে তাঁত প্রশিক্ষণ কর্মসূচি চালু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের কালিগজিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁত প্রশিক্ষণ কর্মসূচি চলছে।
রবিবার (১২ জুন) বিকেলে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্প ও জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম (অতিরিক্ত সচিব)। সাথে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed