জাতিসংঘের যাবতীয় তথ্য মিলবে বাংলা ভাষায়
বৈশাখী নিউজ ডেস্ক: মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা। ফের বিশ্বের দরবারে সমাদৃত বাংলা ভাষা।
জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি এবার থেকে মিলবে বাংলায়ও।
জাতিসংঘের সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের প্রস্তাব। শুক্রবার (১০ জুন) এই প্রস্তাব পাশ হয়।
এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।
ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ- এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো
এবার সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু এবং হিন্দিও।
জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের ৭ম ভাষা। বিশ্বের ৩৩ কোটি মানুষের মাতৃভাষা বাংলা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed