বিশ্বনাথে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে মারা গেছে রিয়া বেগম (৬) নামের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের টিমাইগড় গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত রিয়া ওই গ্রামের আরশ আলীর মেয়ে ও স্থানীয় হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুথিকা ভট্টাচার্য জানান, ওইদিন প্রথম শিফট ছুটির পর দুপুর ১২টায় বাড়ি ফেরার পথে বাড়ির পাশে থাকা বাঁশের সাঁকো পার হচ্ছিল রিয়া। এ সময় অসাবধানতাবশতঃ পা পিছলে পানিতে পরে ডুবে মারা যায় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সফিক মিয়া বলেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আল্লাহ ওই ছোট্র মামণির মা-বাবাকে ধৈর্য্য ধারণের তৌফিক দিন এবং তাকে জান্নাতবাসী করুন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed